ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হজযাত্রীর কোটা না বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ করেছে ধর্ম উপদেষ্টা

২০২৬ সালের হজ মৌসুমে প্রতিটি হজ এজেন্সির জন্য যাত্রীর সংখ্যা দুই হাজারে উন্নীত করার বিষয়ে সৌদি আরব পূর্বেই ঘোষণা দিলেও বাংলাদেশ এ সিদ্ধান্তে পরিবর্তন চায়। শুক্রবার (২০ জুন) বিকেলে সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এজেন্সিপ্রতি এক হাজার কোটা বহাল রাখার অনুরোধ জানান।বৈঠকে ধর্ম উপদেষ্টা ২০২৫ সালের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান এবং অননুমোদিত হজ বন্ধ, সময়মতো নুসুক কার্ড সরবরাহ, ঝামেলাহীন পরিবহন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।


২০২৬ সালের হজ ব্যবস্থাপনার উন্নয়নে তিনি কয়েকটি প্রস্তাবও দেন। এসবের মধ্যে রয়েছে:


নুসুক মাসার ড্যাশবোর্ডে তথ্য হালনাগাদ ও যাচাইয়ের ব্যবস্থা


মক্কা রুট ইনিশিয়েটিভস-এর মাধ্যমে আরএফআইডি ট্র্যাকিং চালু করে ল্যাগেজ ব্যবস্থাপনা


মাশায়ের এলাকায় টয়লেট সংখ্যা ও পানির সরবরাহ বাড়ানো


মিনা ও আরাফার তাঁবুতে বেডের সাইজ বৃদ্ধি


হজের খরচ অগ্রিম ঘোষণা


বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্সের পাশাপাশি তৃতীয় ক্যারিয়ার যুক্ত করা


ডেপুটি মিনিস্টার ড. আল হাসান এসব প্রস্তাব গুরুত্ব দিয়ে শুনে তা বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশ যেন নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী হজ কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করে, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।


বৈঠকে আরও উপস্থিত ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, কনসাল মো. আসলাম উদ্দিন এবং সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম।

ads
ads
ads

Our Facebook Page

↑